পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় কনস্টেবল নিহত

গাজীপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১২:৫২আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৬:৪২

গাজীপুরের কালিয়াকৈরের সুত্রাপুর এলাকায় হাইওয়ে পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় এক কনস্টেবল নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ঢাকার ধামরাই উপজেলার কান্দাপাড়া গ্রামের শাজাহানের ছেলে মনির হোসেন (২৫)। তিনি গোড়াই হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

আহতরা হলেন-গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল ও তার গাড়িচালক আলতাব হোসেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকায় পুলিশ সদস্য মনির দায়িত্ব পালন করছিলেন। সে সময় পুলিশের গাড়িতে পেছন থেকে দ্রুত একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মনির গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান, টহলরত অবস্থায় একটি দ্রুতগতির বাস এসে পেছন থেকে তাদের গাড়িতে ধাক্কা দেয়। এ সময় মনির নিহত হন। আহত হন তিনিসহ গাড়িচালক। আইনি প্রক্রিয়া শেষে মনিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

/এমএএ//এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী