মাছে রং দিয়ে বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৯:৪১আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৯:৪১

বাগেরহাটে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং দেওয়ার অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– বাগেরহাটের মৎস্য ব্যবসায়ী আবুল কালাম ও এমাদুল সরদার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাটের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে মাছ রঙিন করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে কেবি বাজারে অভিযান চালানো হয়। সে সময় দুই ব্যবসায়ীকে সামুদ্রিক মাছ কিনে ক্ষতিকর রাসায়নিক রং মেশাতে দেখা যায়। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এ সময় বাগেরহাটের নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং বাগেরহাট জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী