শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ১৫:৫২আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৬:১২

যশোরের অভয়নগর উপজেলার একটি মাছের ঘের থেকে নাইমা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ আগস্ট) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু নাইমার সঙ্গে আমজাদ (৩৮) নামে এক প্রতিবেশীর সখ্যতা ছিল। সে আমজাদকে দোস্ত বলে ডাকতো। রবিবার বিকালে মেয়েটি তার মাকে জানায়, দোস্তকে একটা পেয়ারা দিতে যাচ্ছে। এরপর সে আর বাড়ি ফেরেনি।

পরিবারের সদস্যরা আমজাদের কাছে গেলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে মেয়েটির বড় চাচা রফিক একই এলাকার একটি পরিত্যক্ত মাছের ঘেরের পাড়ে কচুরিপানার মধ্যে তার মরদেহ দেখতে পান। এরপর মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ সোমবার সকালে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নাইমার বড় ভাই নাঈম হোসেন জানান, তার বোনকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কিছু বিষয় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। দুপুর পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। তা ছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই ঘটনার বিস্তারিত জানা যাবে। আমরা মেয়েটির শরীরে আঘাতের কোনও চিহ্ন পাইনি।’ ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে তিনি জানান।

নিহত নাইমা অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

/এমএএ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম