দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, বাসচালক নিহত

মীরসরাই প্রতিনিধি
০৯ আগস্ট ২০২২, ১৫:৪৩আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৫:৪৩

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে গ্রিনলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও তিন যাত্রী। মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৬টায় মীরসরাই ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।

নিহত বাসচালকের নাম আলী হোসেন (৫৬)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদিউল আলমের ছেলে।

আহতরা হলেন– তৈমুর খান, রাজু মিয়া ও তরিকুল ইসলাম।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ আরম্ভ করি। এ সময় বাসের কিছু অংশ কেটে আটকে পড়া বাসচালককে উদ্ধার করা হয়েছে। বাসের সামনের অংশ দুমড়ে-মুছড়ে গেছে।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, ‘বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে আটকে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসচালকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী