মোটরসাইকেল থেকে ছিটকে পড়া শাবি শিক্ষার্থী আইসিইউতে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১১ আগস্ট ২০২২, ১৪:৪৪আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৪:৪৪

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন মুবাশ্বেরা আক্তার নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল।

আহত মুবাশ্বেরা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রক্টর জানান, বুধবার (১০ আগস্ট) দিবাগত রাতে মুবাশ্বেরা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সিলেটের এয়ারপোর্ট রোডে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গুরুতর আহত হন। পরে বন্ধুরা মিলে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। এখনও তার জ্ঞান ফেরেনি।

হাসপাতালের চিকিৎসক ডা. তানভীর ইসলাম নাবিল জানান, দুর্ঘটনায় মাথার ডান দিকে আঘাত পেয়েছেন মুবাশ্বেরা। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এখনও তার জ্ঞান ফেরেনি। তার অবস্থা আশঙ্কাজনক। ৭২ ঘণ্টার মধ্যে তার জ্ঞান না ফিরলে আমরা অপারেশন করার সিদ্ধান্ত নেবো।’

দুর্ঘটনার সময় সঙ্গে থাকা মুবাশ্বেরার সহপাঠী সাজ্জাদুল ইসলাম বলেন, ‘আমরা দুটি মোটরসাইকেলে চার বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম। আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট রোডে রাস্তা উঁচুনিচু থাকায় মোটর সাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে যায় মুবাশ্বেরা। রাস্তার ওপর তার মাথা পড়ে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়।’

এদিকে, দুর্ঘটনার খবর শুনে আহত মুবাশ্বেরাকে দেখতে হাসপাতালে গেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

 

/এমএএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি