বাবার বিরুদ্ধে ২ শিশুর পায়ের তালু পুড়িয়ে দেওয়ার অভিযোগ

সাভার প্রতিনিধি
১১ আগস্ট ২০২২, ১৭:০৮আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৭:০৮

ঢাকার সাভারে দুই শিশুসন্তানের পায়ের তালু গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বুধবার সাভার পৌর এলাকার সবুজবাগ মহল্লার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা নুর আলম (৩২) পলাতক রয়েছে। সে জয়পুরহাট এলাকার আবদুর রবের ছেলে।

শিশুদের মা জয়মেনা খাতুন জানান, প্রায় এগারো বছর আগে নুর আলমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি মেয়ে (৯) ও ছেলে (৫) সন্তানের জন্ম হয়। তবে নুরে আলম তেমন কোনও কাজ করতো না, নেশা করতো। মাঝে-মধ্যেই যৌতুকের দাবিতে তাকে মারধর করতো। পরে গত ২৮ জুলাই দুই শিশুসন্তানকে রেখে তাকে বাড়ি থেকে বের করে দেয়।

তিনি আরও জানান, বুধবার দুই শিশুসন্তান বাইরে খেলতে গেলে তাদের মারধর করে বাবা। এক পর্যায়ে গরম খুন্তি দিয়ে পায়ের তালু পুড়িয়ে দেয়। এ সময় শিশুদের চিৎকারে বাড়ির মালিক কক্ষের ভেতরে এসে বিষয়টি দেখতে পেয়ে শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে তিনি সাভারে চলে আসেন। রাতেই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মঈনুল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম