শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ১৮:২৫আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৮:২৫

সাতক্ষীরায় কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমানসহ আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। রবিবার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার সাক্ষ্যগ্রহণের ষষ্ঠ দিনে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু জানান, আগামী ২৯ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এই দুই জনসহ মোট আট জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।

আদালতে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪০ জন আসামি উপস্থিতি ছিলেন।

মামলার অপর সাক্ষী হলেন দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন। 

সাতক্ষীরা আদালত সূত্রে জানা যায়, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় কারাগারে থাকা ৪০ জন আসামিকে রবিবার সকাল ১০টায় জেলা কারাগার থেকে স্পেশাল টাইব্যুনাল-৩-এর কাঠগড়ায় হাজির করা হয়। এ মামলার আরও নয় আসামি পলাতক রয়েছেন। ১০টা ১৫ মিনিটে মামলার কার্যক্রম শুরু হয়। এ সময় সাক্ষী হিসেবে ওই দুই জনকে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন– অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মীর্জা, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবদুল বারি, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু প্রমুখ।

অপরদিকে, আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন– সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, অ্যাডভোকেট আবদুল মজিদ (২), অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।

প্রসঙ্গত, মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনা ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপির নেতাকর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস রাস্তায় আড় করে দিয়ে তার গাড়িবহরে হামলা চালান। হামলায় আওয়ামী লীগের এক ডজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনার পর হামলার অভিযোগে করা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির ৫০ জন নেতাকর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা দেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এ ছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়। 

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম