কক্সবাজার সৈকতে স্রোতে ভেসে গেছেন পর্যটক

কক্সবাজার প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১৭:১৮আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৮:২৭

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছেন আবদুল্লাহ আল মারুফ নামে এক যুবক। এ সময় শাওন নামে অপর এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। সোমবার (১৫ আগস্ট) দুপুরে সৈকতের কলাতলী পয়েন্টে এই ঘটনা ঘটে।

আবদুল্লাহ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা সদর এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বিচ কর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন জানান, মারুফ, মাসুম ও শাওন তিন বন্ধু রবিবার গাজীপুরের কাপাসিয়া থেকে কক্সবাজার বেড়াতে এসে হোটেল অ্যাম্বাসেডরে ওঠেন। সোমবার দুপুর ২টার দিকে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে  গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যান মারুফ ও শাওন।

পরে স্থানীয় সী সেইফ লাইফ গার্ডের কর্মীরা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় শাওনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে গোসল করতে নামা মারুফ এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে লাইফ গার্ড ও বিচ কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী