ব্যবসায়ীর গুদাম থেকে ৬৫০০ লিটার তেল জব্দ

বাগেরহাট প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ০৯:৫৭আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৯:৫৭

বাগেরহাটে অবৈধ মজুত করা সাড়ে ছয় হাজার পাঁচশ’ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। ওই তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বাগেরহাট জেলা প্রশাসন র‌্যাব-৬-এর সহায়তায় অভিযান চালিয়ে জেলা শহরের নাগের বাজার এলাকার সুমন সাহার গুদাম থেকে ওই তেল জব্দ করে।

বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করেন। এ সময় জব্দ করা তেল ২৪ ঘণ্টার মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার বলেন, ‘সুমন সাহা অবৈধভাবে তেল মজুত করে রেখেছিলেন। তার গুদামে চারশ’ কার্টনে ছয় হাজার ৫০০ লিটার তেল পাওয়া গেছে। অবৈধভাবে তেল মজুতের দায়ে কৃষি বিপণন আইন অনুযায়ী ব্যবসায়ী সুমন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ মজুত করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম