ট্রাকের সঙ্গে সংঘর্ষে নৈশকোচের চালকসহ নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১১:৫০আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১২:০৭

দিনাজপুরের ফুলবাড়ীতে নৈশকোচ ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কোচের চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কোচের আরও দুই যাত্রী। মঙ্গলবার ভোর ৫টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী উপজেলার ব্রহ্মচারী মন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে কোচ চালক আব্দুল হাকিম (৩২) এবং যাত্রী আশিক আলী (২৩) নিহত হন। আব্দুল হাকিম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে এবং আশিক দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়ার নাসির উদ্দিনের ছেলে।

দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী উপজেলার ব্রহ্মচারী মন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভোরে ঢাকা থেকে এসআর পরিবহনের একটি কোচ দিনাজপুরের দিকে আসছিল। বিপরীত দিক থেকে ভুট্টাবোঝাই ট্রাকটি যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে কোচের চালক ও যাত্রী নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে। এ সময় গুরুতর আহত দুই কোচ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী