তিন মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২২, ১৫:২৬আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৫:২৬

নাটোরের বড়াইগ্রামে ইয়াবা ট্যাবলেটসহ আটক হন তিন মাদক ব্যবসায়ী। চার বছর শুনানি শেষে তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নাটোরের দায়রা জজ শরীফ উদ্দীন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর কাচারীপাড়া এলাকার সাত্তার ব্যাপারীর ছেলে নাহারুল ইসলাম ব্যাপারী ওরফে ফারুক (২৮), একই এলাকার আবুল খায়ের সরদারের ছেলে আকসেদ আলী (৩৪), বড়াইগ্রামের বনপাড়ার অধিবাসী যশোর জেলার শার্শা উপজেলার টেংড়া এলাকার আবুল হোসেনের ছেলে হাচানুর জামান ওরফে সাগর ড্রাইভার (৩৩)।

কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ১৫ আগস্ট সন্ধ্যা ৭টার পরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার মহিষভাঙ্গা এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে থেকে মোটরসাইকেলসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করে নাটোর র‌্যাব। এ সময় ওই তিন জনের দেহ তল্লাশি করে ২৩ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৯৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই ঘটনায় নাটোর র‌্যাব সদস্য এসআই শাহ আলম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। পরের দিন আসামিদের কোর্টে চালান দেওয়া হয়।

একই বছরের ২৮ নভেম্বর বিষয়টি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেন বড়াইগ্রাম থানার এসআই তারেকুল ইসলাম এবং রাজশাহী র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্য এসআই মোহসিন আলী। দীর্ঘ শুনানি শেষে আদালত এই দণ্ডাদেশ দেন।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম