১২ মণ চিংড়ি জব্দের পর ধ্বংস, লাখ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ০৯:১৯আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৯:১৯

অপদ্রব্য মিশ্রিত সাড়ে ১২ মণ চিংড়ি জব্দের পর ধ্বংস করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ চিংড়ি ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার রাত ১১টার দিকে যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া মোড়ে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাক থেকে এই চিংড়ি জব্দ করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাতক্ষীরার শ্যামনগর থেকে ঢাকার কারওয়ান বাজারের উদ্দেশ্যে চিংড়ি মাছ নিয়ে একটি ট্রাক যাচ্ছে। ওই চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা হয়েছে। এরপর র‌্যাবের একাধিক টিম যশোর-বেনাপোল সড়কের চাঁচড়া মোড়ে অবস্থান নেয়। রাত ১১টার দিকে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ট্রাকে থাকা মাছের মধ্যে পুশ করা জেলির অস্তিত্ব পান। এরপর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস পাঁচ চিংড়ি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন এবং প্রায় সাড়ে ১২ মণ জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম