চট্টগ্রামে চোরাই জ্বালানি তেলসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২২, ১৫:১৪আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৫:১৪

চট্টগ্রামে এক হাজার ৫০ লিটার চোরাই জ্বালানি তেল এবং জাহাজের বিভিন্ন সরঞ্জামসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৮ আগস্ট) মধ্যরাতে নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায় অভিযান চালিয়ে তেলসহ জাহাজের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার নুর আলম (৩৮) পটুয়াখালী জেলার গলাচিপার সেকান্দর হাওলাদারের ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ এলাকায় জাহাজের চোরাই জ্বালানি তেল বেচা-কেনা করা হচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে তেলভর্তি একটি পিকআপ জব্দ করা হয়। পিকআপ থেকে ৩৫টি তেলের জারিকেনে সংরক্ষিত এক হাজার ৫০ লিটার চোরাই জ্বালানি তেল এবং জাহাজের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় নুর আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নুর আলম জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করেন। পরে ওই তেল বাজার মূল্যের চেয়ে কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকেন। উদ্ধার করা জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা।

 

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম