চার বছর বয়সী ২ চাচাতো বোনের লাশ মিললো পুকুরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৫:১৩আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৫:১৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খেওড়া গ্রামে পুকুরের পানি থেকে চার বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো– ওই গ্রামের রবিন মিয়ার মেয়ে আলেয়া আক্তার এবং তার আপন ভাই রাজীব মিয়ার মেয়ে জান্নাত আক্তার।

স্থানীয়রা জানান, বাড়ির সদস্যরা নতুন ঘর নির্মাণ নিয়ে ব্যস্ত থাকায় তাদের অজান্তে আলেয়া ও জান্নাত গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে। পরে তাদের লাশ পুকুরের পানিতে ভেসে উঠলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কসবা থানার ওসি জানান,  সকালে উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর তারা জানতে পারে, মৃত শিশুদের দাফন সম্পন্ন হয়ে গেছে। পরিবারের আপত্তি না থাকায় পুলিশ ঘটনাস্থল থেকে পরিবারের কাছ থেকে অনাপত্তিপত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

দুই শিশুর মৃত্যু ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী