পাহাড়ের শিক্ষার্থীরা পাচ্ছেন ২ কোটি টাকা বৃত্তি

বান্দরবান প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৩

তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির দুই হাজারের বেশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে দুই কোটি টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (পাচউবো)। এ কর্মসূচির অংশ হিসেবে শ‌নিবার (৩ ‌সে‌প্টেম্বর) বান্দরবানের অরুণ সারকী টাউনহলে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলার ৭৩৩ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘তিন পার্বত্য জেলার দরিদ্র অভিভাবকরা খরচ চালাতে না পারায় অনেক মেধাবী শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের পর ঝরে পড়ছে। এ কারণে দরিদ্র শিক্ষার্থীদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি, পাঠ্যবই এবং অন্যান্য শিক্ষা উপকরণের খরচ জোগাতে এই আর্থিক সহযোগিতা চালু করা হয়েছে। এ সহযোগিতা আরও বাড়ানো হচ্ছে।’ একই সঙ্গে পার্বত্য জেলায় শিক্ষার উন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান মন্ত্রী।

উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত জানান, তিন পার্বত্য জেলায় দুই কোটি টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। এরমধ্যে বান্দরবান জেলায় দেওয়া হচ্ছে ৬৩ লাখ ৪০ হাজার টাকা।

সংশ্লিষ্টরা জানান, কলেজ পর্যায়ে এককালীন সাত হাজার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দশ হাজার টাকা বৃত্তি পাবেন শিক্ষার্থীরা। বান্দরবানে ৭৩৩ জন, রাঙ্গামাটিতে ৭৫৩ জন এবং খাগড়াছড়িতে ৭৩৭ জন শিক্ষার্থী এই বৃত্তি পাচ্ছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন– উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম, উন্নয়ন বোর্ডের সদস্য জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ছাদেক, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, প্রকল্প পরিচালক আব্দুল আজিজ প্রমুখ।

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
নতুন ৩ মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর, জামিন মিলছে না
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম