ছাগল ফসল খাওয়ায় সংঘর্ষ, নিহত ১

পাবনা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪১

পাবনার সুজানগর উপজেলায় ছাগলের জমির ফসল খাওয়াকে কেন্দ্র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এরশাদ শেখ (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের চর মানিকদিয়ার  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ শেখ চর মানিকদিয়ার গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রবিবার বিকালে জমির ফসল ছাগলে খাওয়াকে কেন্দ্র প্রথমে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে দুই গ্রুপই আবারও বড় ধরনের সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ এরশাদ শেখকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. রবিউল ইসলাম। তিনি বলেন, ‌‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র এই ঘটনার সূত্র বলে প্রাথমিক তথ্য পেয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।

/পাভেল মৃধা/এনএআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম