ছাত্রীকে যৌন নির্যাতন: চবি প্রক্টরিয়াল বডিকে আদালতে তলব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪২

এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিকে তলব করেছেন আদালত। সোমবার (৫ আগস্ট) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম মোর্শেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চবিতে এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় হাটহাজারী থানায় দায়ের করা মামলায় কারাগারে থাকা আসামি নুর হোসেন শাওনের জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে তলব করেছেন। একই সঙ্গে যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রীকে আদালতে হাজির হতে আদেশ দিয়েছেন।’ 

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘চবিতে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আজ সোমবার নুর হোসেন শাওন নামে কারাগারে থাকা এক আসামির জামিন আবেদন করা হয়। আদালত জামিন শুনানি শেষে প্রক্টরিয়াল বডিকে তলব এবং ভিকটিমকে হাজির হওয়ার আদেশ প্রদান করেন। আগামী ১৪ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী ধার্য তারিখ রেখেছেন আদালত।’

গত ১৭ জুলাই রাত ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হন। এ ঘটনায় ওই ছাত্রী হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার প্রতিবাদে ওই ছাত্রীর সহপাঠীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। 

পরে র‌্যাবের অভিযানে ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন– চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও দ্বিতীয় বর্ষের মাসুদ রানা এবং একই কলেজের সাবেক ছাত্র সাইফুল।

/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের