ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৬

অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য মেহেদি হাসান সানি ও মহিউদ্দীন অপুকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী সাত দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দফতর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে অব্যাহতিপ্রাপ্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

/এমএএ/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম