লোকালয়ে এসে হাঁস-মুরগি খাচ্ছিল সুন্দরবনের অজগর

মোংলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৯

বাগেরহাটের মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে ১৫ ফুট লম্বা একটি সুন্দরবনের অজগর উদ্ধার করেছেন বন বিভাগের সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খরমা কাটাখালি গ্রামের রুহুল আমিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

রুহুল আমিন বলেন, ‘সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বন বিভাগকে খবর দিই। তারা এসে অজগরটি ধরে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘খোপে থাকা দুটি মুরগি ও দুটি হাঁস খেয়ে ফেলে এই অজগরটি।’

পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা শাহজাহান মোক্তাদির বলেন, ‘উপজেলার সুন্দরবন ইউনিয়নের খরমা কাটাখালি গ্রামের রুহুল আমিনের বাড়ির মুরগির খোপে অজগর সাপটি দেখতে পান। খবর পেয়ে সেখান থেকে সাপটি উদ্ধার করি আমরা। উদ্ধার হওয়া অজগরটি আমরা সুন্দরবনের গহিনে অবমুক্ত করি।’

লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ২৭ কেজি। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে লোকালয়ে গিয়েছিল অজগরটি। কোনও বন্যপ্রাণী লোকালয়ে চলে আসলে তার ক্ষতি না করে আমাদের খবর দিলে আমরা সেটিকে উদ্ধার করে নিরাপদ আবাসে ফিরিয়ে দেবো।’

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে