নদী থেকে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫

পঞ্চগড়ে পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপায় ফারুক হোসেন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি গ্রামে করতোয়া নদীতে এ ঘটনাটি ঘটে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুক ময়নাগুড়ি গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, ফারুকসহ আট জনের একটি দল করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যায়। নদীর কিনারায় ডুব দিয়ে পাথর তোলার সময় মাটিচাপা পড়ে ডুবে যান ফারুক। ওপরে না ওঠায় সহকর্মীরা তাকে খুঁজতে শুরু করেন। তারা নদীর পানিতে ডুবন্ত অবস্থায় ফারুকের লাশ উদ্ধার করেন। বিষয়টি এলাকাবাসী তেঁতুলিয়া মডেল থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান