জামালপুরের সরিষাবাড়ীতে ডোবা থেকে বিদিশা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সরিষাবািড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মত মহব্বত কবীর জানান, শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
মৃত বিদিশা পৌরসভার শিমলাপল্লী পূর্বপাড়া এলাকার মুন্না খাঁর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বিদিশা শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিদিশাকে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজ করেন। পরে বাড়ির পাশের ডোবার পানিতে তাকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।









