ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচারও মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৪

জামালপুরের বকশীগঞ্জের সদাগরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- বকশীগঞ্জ উপজেলা শহরের সদাগরপাড়ার বাসিন্দা কুবাত আলীর ছেলে সুলতান মিয়া (৪৫) এবং তালেব উদ্দিনের ছেলে সায়েদ আলী (৫৫)।

এলাকাবাসী জানান, সুলতান মিয়া নিজ বাড়ির গোসলখানায় গোসল করতে যান। সেখানে বিদ্যুৎচালিত মোটরের তারে লিকেজ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচা সায়েদ আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বকশীগঞ্জ হাসপাতালের কর্মরত ডাক্তার সুলতান ও সায়েদকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ওসি জানান, নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম