রংপুরে বিএনপির মিছিলে পুলিশের বাধা

রংপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৬

কুমিল্লা ও ঢাকায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। ওই মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিএনপির দফায় দফায় হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শেষ পর্যন্ত পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের গলি দিয়ে মিছিল নিয়ে নগরীর প্রধান সড়কে আসেন। তারা প্রধান সড়ক দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ মিছিলের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুসহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে বিএনপির আহ্বায়ক শামু রংপুরের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘মিছিলে বা কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তাদের প্রতিরোধ করার ক্ষমতা বিএনপির আছে।’

পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশ ভাইয়েরা, আওয়ামী লীগ যদি আমাদের ওপর হামলার চেষ্টা করে তাহলে আপনাদের আসার দরকার নেই, আপনারা ঘরে বসে থাকবেন। আমরা নিজেরাই তাদের শায়েস্তা করার জন্য যথেষ্ট। আমরা পুলিশের সঙ্গে বিরোধে জড়াতে চাই না। সময় আসলে তখন দেখবো, কার কত শক্তি।’

/এমএএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি