শিশু ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় জনি (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্ত জনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাফিজুল প্রামাণিকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া তিন শিশু ঘাস কাটছিল। এ সময় জনি একজনকে ঘাস কেটে দেবে বলে ফুসলিয়ে পাশের তামাক ক্ষেতের মধ্যে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় আক্রান্ত শিশুটি চিৎকার করে উঠলে অপর দুই শিশু এবং মাঠে কর্মরত অন্য চাষিরা ছুটে আসলে জনি পালিয়ে যায়।

এ ঘটনায় ওইদিন শিশুটির বাবা বাদী হয়ে একমাত্র আসামি জনির বিরুদ্ধে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ মার্চ দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম শিশু ধর্ষণে জড়িত একমাত্র আসামি জনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কুষ্টিয়া আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, ‘দৌলতপুর থানার শিশু ধর্ষণ মামলার আসামি জনির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হয়েছে। দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাভোগের আদেশ দেন আদালত।’

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের