যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

যশোর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪০

১৭ সেপ্টেম্বরের স্থগিত হওয়া যশোর শিক্ষা বোর্ডের এসএসসি বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র (১০২) বিষয়ের বহু নির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর নেওয়া হবে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষা ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত চলবে।

এর আগে, ১৫ সেপ্টেম্বর যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্রের পরীক্ষায় নড়াইলের লোহাগড়া উপজেলার দুটি কেন্দ্র এবং কালিয়া উপজেলার একটি কেন্দ্রে বাংলা প্রথমপত্র প্রশ্নের খামে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন সরবরাহের অভিযোগ ওঠে। লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ইতনা কেন্দ্রে এবং কালিয়ার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তবে, কেন্দ্রের কর্মকর্তারা বিষয়টি টের পেয়ে পরীক্ষার্থীদের মাঝে প্রশ্ন বিতরণ বন্ধ রাখেন।

/এমএএ/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম