বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৮

বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। থানার বোয়ালিয়া গ্রামের মৃত চারু ব্যাপারির ছেলে ছিলেন তিনি।

মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট এমপি মার্কেটের বিপরীতে নির্মাণাধীন একটি ভবনে পানি দেওয়ার সময় ঘটনাটি ঘটে।

যশোরস্থানীয় বেনাপোল ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার আব্দুল জব্বার জানান, প্রতিদিনের মতো রাজমিস্ত্রির সহকারী খোরশেদ আলী নির্মাণাধীণ ভবনে পানি দিচ্ছিলেন। এ সময় ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে অসাবধানতাবশত পাইপের পানি গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পানি বিদ্যুতায়িত হয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই খোরশেদ মারা যান। 
পোর্ট থানা পুলিশের কর্মকর্তা অপূর্ব হাসান বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি সহকারীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পোর্ট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান