ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো প্রাথমিকের শিক্ষিকার

নাটোর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:২৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৯

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বাগাত এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা নিহত হয়েছেন।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম আদরী খাতুন (৪২)। তিনি নগর ইউনিয়নের জালোরা এলাকার ফিরোজ আহমেদের স্ত্রী। আদরী একই উপজেলার মশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হলেও ডেপুটেশনে সাতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বরত ছিলেন।

এক প্রশ্নের জবাবে ওসি জানান, নিহত আদরী স্বামীর মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আদরী রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাকে পিষ্ট করে। এ সময় তার স্বামীও আহত হন।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক-হেলপার পালিয়ে যায় বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী