শিশুকে অপহরণের পর হত্যা: যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:২০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু সালাম আলীকে অপহরণের পর হত্যার দায়ে আমির চাঁন (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান জানান, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমির চাঁন শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট বিকালে শাহজাদপুরের রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ির উঠানে আমির চাঁনসহ শিশু মুসা, সুমাইয়া, ইয়াসিন ও ভুক্তভোগী সালাম আলী ফুটবল খেলছিল। খেলা শেষে প্রতিবেশী আমির চাঁন শিশু সালামকে কৌশলে তার বাড়িতে নিয়ে আটক করে রাখে।

এরপর শিশুটির পরিবারের কাছে পর্যায়ক্রমে দশ লাখ, তিন লাখ ও দেড়লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখে।

এদিকে শিশুটির মা-বাবাসহ বাড়ির লোকজন সালাম আলীর সন্ধান না পেয়ে ২০১৮ সালের ১১ আগস্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ আমির চাঁনকে গ্রেফতার করলে সে ঘটনার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় আব্দুল লতিফ ও জাকিরুলের বাড়ির কুয়া থেকে সালাম আলীর লাশ উদ্ধার করা হয়। আসামি আমির ঘটনার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেন। সাক্ষ্য নেওয়া শেষে মঙ্গলবার আমির চাঁনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

/এমএএ/টিটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের