মাগুরায় ৬৯০ মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা

মাগুরা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬

মাগুরায় চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপগুলোতে এখন চলছে রঙতুলির কাজ। দুর্গোৎসবকে ঘিরে  কেনাকাটা করতে শহরের মার্কেটগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের মানুষদের ব্যাপক ভিড় দেখা গেছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত জানান, করোনা মহামারির কারণে গত তিন বছর পূজা তেমনভাবে উদযাপন করা যায়নি। এবার মাগুরা জেলায় ৬৯০টি মণ্ডপে হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা উৎসব। নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিমা নির্মাণের কাজ শেষ করতে কারিগররা ব্যস্ত সময় পার করছেন। এবার সদরে পৌরসভাসহ ২৫৪টি, শ্রীপুরে ১৫০টি, মহম্মদপুরে ১২৫টি ও শালিখায় ১৬১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, মার্কেটগুলোতে এবার কেনাকাটার দৃশ্য দেখলেই অনুমান করা যায় এবারের শারদীয় উৎসব আনন্দময় হবে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ করবেন। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-আনসার সদস্যের পাশাপাশি অতিরিক্ত স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।  পূজার পাশাপাশি মণ্ডপ সংলগ্ন এলাকায় চলবে মেলা। 

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি