আট কৃতী ফুটবলারকে ময়মনসিংহে বরণ

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৬

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী কলসিন্দুরের আট নারী ফুটবলারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলো ফুটবল ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখা। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় ময়মনসিংহ মহানগরীর কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে তাদের ফুল দিয়ে বরণ করেন ফুটবল ফেডারেশনের নেতৃবৃন্দ।

পরে ফুটবলারদের খোলা ছাদের গাড়িতে করে মহানগরীর সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয়। তাদের অভিনন্দন জানানোর জন্য কমিউনিটি বেজড হাসপাতাল চত্বরের সামনের সড়কে আগে থেকেই সমর্থক-ভক্তরা উপস্থিত হয়েছিলেন। সড়কের দুপাশে দাঁড়িয়ে ফুটবলারদের শুভেচ্ছা জানান তারা।

দুপুরে নগরীর শিল্পাচার্য জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে আট ফুটবলারকে যৌথভাবে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ফুটবল ফেডারেশনের উদ্যোগে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম