বেনাপোল সীমান্তে ৭ পিস্তল উদ্ধার, যুবক আটক

বেনাপোল প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ০৬:৩৯আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৭:৫২

যশোরের বেনাপোল পোর্ট থানার অগ্রভুলাট ও দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি নাইন এম এম পিস্তল, চারটি ওয়ান শুটার গান পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ১০টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সে সময় সম্রাট হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে এই অস্ত্রের চালান আটক করা হয়।

আটক সম্রাট হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে খবর আসে অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্রের চালান এনে অগ্রভুলাট ও দৌলতপুর এলাকায় অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী ও অগ্রভুলাট বিওপির দুটি পৃথক টিম অভিযান চালিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

অভিযানে সম্রাটকে আমেরিকায় তৈরি দুটি নাইন এম এম পিস্তল, দুটি ওয়ান শুটার গান পিস্তল, দুটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়। অপরদিকে, অগ্রভুলাট সীমান্তে একটি নাইম এম এম পিস্তল, দুটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

লে. কর্নেল তানভীর জানান, এ অস্ত্রগুলো দেশকে অস্বাভাবিক করে তুলতে এবং সন্ত্রাসী কাজে ব্যবহারের উদ্দেশে মজুত করা হচ্ছিল বলে আটক আসামি সম্রাট স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী