চকরিয়ায় বাজারে আগুন: অর্ধ শতাধিক দোকান পুড়ে ছাই

কক্সবাজার প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৩

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে অর্ধ-শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার মালুমঘাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর ভোররাত সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চকরিয়ায় মালুম বাজারে আগুন

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের কথা জানিয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জি এম মহিউদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুড়ে যাওয়া দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির বেশি কাঁচা বাজারের দোকান। এছাড়া মোবাইল ও বিভিন্ন পণ্যের ২০টি দোকান  আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, চলাচলের রাস্তা সরু হওয়ায় অগ্নি-নির্বাপক গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে দূর থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে হয়েছে। আগুনের ব্যাপকতার কারণে শেষ হয়ে যায় অগ্নি-নির্বাপক গাড়িতে রক্ষিত পানি। আশপাশে কোনও পানির উৎস না থাকায় একটু দূর থেকে পানি সংগ্রহ করতে হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে সময় ক্ষেপণ হয়েছে।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম