মানসিক নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২২, ১৭:০৭আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৭:০৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রেশমা আক্তার (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৯ অক্টোবর) উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

রেশমা খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে রেশমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

রেশমার মামা আনোয়ার হোসেন ও ফুফা আব্দুল আলীম জানান, কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের শুঁটকি ব্যবসায়ী আলমগীর মিয়ার মেয়ে রেশমা। প্রায় দুই বছর আগে খায়রুলের সঙ্গে তার বিয়ে হয়। খায়রুল গাজীপুরে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করে। বিয়ের পর থেকেই রেশমাকে এড়িয়ে চলতো সে।

মৃতের পরিবারের সদস্যরা জানান, মতের বাইরে রেশমার সঙ্গে খায়রুলের বিয়ে দিয়েছিল পরিবার। তাই সে রেশমাকে মেনে নিতে পারেনি। সে বাড়িতে না এসে অধিকাংশ সময় গাজীপুরে থাকতো। রেশমার সঙ্গে খারাপ আচরণ করতো। সম্পর্ক ভালো করতে খায়রুলের গাজীপুরের বাসায় রেশমাকে পাঠিয়েছিল পরিবারের লোকজন। তাতেও কোনও কাজ হয়নি। এ নিয়ে দুই পরিবারের মাঝে মনোমালিন্য চলছিল। এসব বিষয় নিয়ে মেহারী ও খাড়েরা ইউনিয়নের চেয়ারম্যান একাধিকবার সালিশ করে সমস্যা মিটিয়ে দেন। কিন্তু তাদের সম্পর্ক বেশিদিন ভালো যায়নি।

তারা জানান, গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) ছুটিতে বাড়িতে আসে খায়রুল। এরপর রেশমাকে মানসিক নির্যাতন করে। এরই জেরে রবিবার ভোরে ঘরে থাকা ‘কেড়ির বড়ি’ খেয়ে অসুস্থ হয়ে পড়েন রেশমা। এ অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন না গিয়ে এলাকার কিশোরদের মাধ্যমে রেশমাকে হাসপাতালে পাঠায়। পরে রেশমার মৃত্যুর খবর পেয়ে খায়রুলসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

এ বিষয়ে মেহারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি, সংসার টিকিয়ে রাখতে ছেলেটিকে বুঝিয়েছি। মেনেও নিয়েছিল, কিন্তু পরে আবার অবহেলা করতে শুরু করে।’

ওসি মহিউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী