কক্সবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

কক্সবাজার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২২, ১৪:১৮আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৪:১৮

কক্সবাজারে বিভাগীয় পর্যায়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে হাত ধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ অক্টোবর) ছিল বিশ্ব হাত ধোয়া দিবস।

এ উপলক্ষে রবিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট (বিডিআরসিএস) এবং কানাডিয়ান রেডক্রসের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা বিভাগের পরিচালক এজেডএম নুরুল হক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড. মো. শফিকুল ইসলাম, কানাডিয়ান রেডক্রস প্রতিনিধি ড. সুকন্যা প্রীতি, বিডিআরসিএস প্রতিনিধি এম এ হালিম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. নিয়াজ মাওলা, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মো. আলমগীর, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, পৌর কাউন্সিলর এম এ মনজুর বক্তব্য রাখেন।

উখিয়া উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার এবং পৌর প্রিপারেটরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেছা বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, ডিপিএইচই প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইএফআরসি, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আটটি বিভাগের আটটি স্কুলের প্রধান শিক্ষক ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন। পরে হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি