সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খলিলুল্লাহ ঝড়ু চিংড়ি মাছ প্রতীক নিয়ে ৪৪৭ ভোট পেয়েছেন।
সূত্র মতে, জেলার ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। ১০৫৯ ভোটারের মধ্যে ১০৫৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।








