রাজবাড়ীতে চেয়ারম্যান পদে আ.লীগের আরুজ বিজয়ী

রাজবাড়ী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২২, ১৭:৪৮আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৭:৪৮

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও পাংশা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ পেয়েছেন ৪২৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুণ্ডু ( মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৩৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটু (আনারস) প্রতীকে পেয়েছেন ২৮ ভোট।

বিজয়ী প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি জেলার সবার ভালোবাসা পেয়েছি। সব প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত করে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো।’ তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এবার রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উল্লিখিত তিন প্রার্থী ছাড়াও জেলার পাঁচ উপজেলায় ১৮ জন সদস্য ও সাত জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫৯৮ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
শিগগিরই স্থানীয় সরকার নির্বানের প্রস্তুতি শুরু হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
জাতীয় নির্বাচনের আগে ৩ পার্বত্য জেলা পরিষদের ভোট হবে: উপদেষ্টা সুপ্রদীপ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম