জাতীয় নির্বাচনের আগে ৩ পার্বত্য জেলা পরিষদের ভোট হবে: উপদেষ্টা সুপ্রদীপ

রাঙামাটি প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৪, ২০:০৪আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২০:০৪

জাতীয় সংসদ নির্বাচনের আগেই তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেছেন, ‘তিন জেলা পরিষদ যাতে এই পার্বত্য এলাকার মানুষের হয়ে যাতে কাজ করতে পারে সেভাবে গঠন করা হবে। গ্রহণযোগ্য মানুষ নেওয়া হবে। জেলা পরিষদ যাতে কোনও দলীয় লোকের পুনর্বাসন কেন্দ্র না হয়, সেভাবে করার চেষ্টা করবো আমরা।’

শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন শ্রেণিপেশার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পাহাড়ের শান্তি ও উন্নয়নের জন্য সবার সঙ্গে মিলে কাজ করার অঙ্গীকার করে তিনি আরও বলেন, ‘এই এলাকার যাতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায়, তার চেষ্টা করবো। শিক্ষা ক্ষেত্রে পাহাড়ের মানুষ অনেক পিছিয়ে। তাই এদিকে আমার সুদৃষ্টি থাকবে।’

সভায় সুশীল সমাজের প্রতিনিধিরা তিন পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন, জেলার স্বাস্থ্যসেবা অনুন্নত, মানুষকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম বা ঢাকায় যেতে হয়। কাপ্তাই হ্রদের নাব্যতা কমে গেছে, ড্রেজিং জরুরি। হ্রদের পানি দূষিত হয়ে যাচ্ছে, এজন্য ব্যবস্থা নিতে হবে।

সভায় আরও বলা হয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে আছে। দ্রুত সময়ে শূন্য পদে নিয়োগে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন শিক্ষক প্রতিনিধি। 

এ ছাড়া এনটিআরসি থেকে পাহাড়ের উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হলে আসতে চান না, তাই পাহাড়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রাখার অনুরোধ জানান বক্তারা। ভূমি বন্দোবস্ত বন্ধ থাকায় পাহাড়ে বিনিয়োগ করতে আগ্রহ দেখান না উদ্যোক্তরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান ও রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা।

/এএম/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী