কক্সবাজার জেলা পরিষদে বিজয়ী মার্শাল 

কক্সবাজার প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২২, ১৯:৪১আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৯:৪১

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি শাহীনুল হক মার্শাল (আনারস)। 

মার্শাল ৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী (মোটরসাইকেল) পেয়েছেন ৩৯৫ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য ও কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার (তালগাছ) পেয়েছেন ১ ভোট এবং মঙ্গল পার্টির নেতা জগদীশ বড়ুয়া (প্রজাপতি) পেয়েছেন ৯ ভোট।

সোমবার সকাল ৯টা থেকে ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ৯৯৪ জন ভোটারের মধ্যে ৯৮৮ জন তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদের ৫টি ভোট বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, সংরক্ষিত নারী সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (টেকনাফ, উখিয়া ও রামু উপজেলা) আশরাফ জাহান কাজল (দোয়াত কলম), ২ নম্বর ওয়ার্ডে (কক্সবাজার, ঈদগাঁও ও মহেশখালী উপজেলা) হুমায়রা বেগম (হরিণ), ৩ নম্বর ওয়ার্ডে  (চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা) তানিয়া আফরিন (দোয়াত কলম) বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন।

সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (টেকনাফ উপজেলা) জাফর আহমদ (তালা), ২ নম্বর ওয়ার্ডে (উখিয়া উপজেলা) হুমায়ন কবির চৌধুরী (তালা), ৩ নম্বর ওয়ার্ডে (কক্সবাজার সদর উপজেলা) মাহমুদুল করিম (হাতি), ৪ নম্বর ওয়ার্ডে (রামু উপজেলা) ফরিদুল আলম (হাতি), ৬ নম্বর ওয়ার্ডে (চকরিয়া উপজেলা) মো. আবু তৈয়ুব (টিউবওয়েল), ৭ নম্বর ওয়ার্ডে  (পেকুয়া উপজেলা) মোহাম্মদ শওকত হোসেন (তালা), ৮ নম্বর ওয়ার্ডে (মহেশখারী উপজেলা) শহীদুল ইসলাম মুন্না (হাতি), ৯ নম্বর ওয়ার্ডে (কুতুবদিয়া উপজেলা) নুরুল ইসলাম (টিউবওয়েল) বেসরকারি ফলে এগিয়ে রয়েছেন।

এর আগে ১০ নম্বর ওয়ার্ডে (ঈদগাঁও উপজেলা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম।

/এমএএ/
সম্পর্কিত
শিগগিরই স্থানীয় সরকার নির্বানের প্রস্তুতি শুরু হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
জাতীয় নির্বাচনের আগে ৩ পার্বত্য জেলা পরিষদের ভোট হবে: উপদেষ্টা সুপ্রদীপ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম