গণসমাবেশকে কেন্দ্র করে ১১ মাস পর বিএনপিতে সক্রিয় মঞ্জু

খুলনা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ১৫:৩৬আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৫:৩৬

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ হারানো সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ১১ মাস নীরব থাকার পর সক্রিয় হয়েছেন। তিনি খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। এরপর লিফলেট বিতরণ ও কর্মীদের নিয়ে মিছিল করেছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে ফের সক্রিয় হলেন। গত বছরের ১২ ডিসেম্বর খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এক সংবাদ সম্মেলনে কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলেন। এরপর থেকে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে কর্মীসহ নীরব থাকেন।

সম্প্রতি সারা দেশে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম ও ময়মনসিংহে সমাবেশ শেষ হয়েছে। আগামী ২২ অক্টোবর খুলনায় বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। আর এই কর্মসূচিকে ঘিরে আলোচনায় উঠে আসেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘নজরুল ইসলাম মঞ্জু কখনোই নিষ্ক্রিয় নন, তিনি সব সময়ই সক্রিয়। তিনি তার দলবল নিয়ে এই সমাবেশে থাকবেন বলে আমরা প্রত্যাশা করছি। সমাবেশে সব স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘বিএনপির জাতীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের মহাসচিব গত পরশুদিন পার্টির কর্মসূচি সফলের জন্য আহ্বান জানিয়েছেন। দলের নেতাকর্মী এবং জনগণকে নিয়ে যেন এই কর্মসূচি সফল হয় সে জন্য কাজ করতে বলেছেন। মহাসচিবের এই আহ্বান নিয়েই আমরা গত দুই দিন বৈঠক করেছি। এই বৈঠকগুলোর যে প্রস্তাবনা সেগুলো আমরা মহাসচিবকে জানিয়েছি।’

তিনি জানান, বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে তিনিসহ সবাই সক্রিয় রয়েছেন। তারা ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিতরণ করবেন। গণসমাবেশেও অংশ নেবেন।

সূত্রে জানা গেছে, ২০২১ সালের গত ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির ৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই ক‌মি‌টি থেকে বাদ পড়েন নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারীরা। গত ১২ ডিসেম্বর দলের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর শোকজ করা হয় মঞ্জুকে। ২৫ ডিসেম্বর তাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, ৫ থানার সভাপতি-সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড কমিটির প্রায় ৫ শতাধিক নেতা পদত্যাগ করেন। বর্তমান মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে তাদের কারোই জায়গা হয়নি। ওয়ার্ডের নতুন কমিটি থেকেও বাদ পড়েছেন তারা। দলের বিপুলসংখ্যক নেতাদের বাইরে রেখেই দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী