বিজিবি সদস্যকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল নিয়ে ছুটলো বাস, পুড়ে ছাই

যশোর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ২০:০২আপডেট : ২২ অক্টোবর ২০২২, ২০:০২

যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া গোপালপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মেহেদী হাসান (২৯) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে বিস্ফোরিত হলে বাসটিতে আগুন ধরে যায়। ঘণ্টাখানেকের মধ্যে বাসটি পুরোপুরি পুড়ে যায়। শনিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান খুলনার বয়রা এলাকার মেডিক্যাল কলেজ স্টাফ কোয়ার্টারের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, মেহেদী ছুটি শেষে বাড়ি থেকে মোটরসাইকেলে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। যশোর সদরের রূপদিয়া গোপালপুর এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের বাস তাকে চাপা দেয়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি আটকে যায়। প্রায় এক কিলোমিটার দূরে চাউলিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আগুন ধরে যায়। তখন চালকসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর যশোর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। তার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। 

যশোর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আজিজুর রহমান বলেন, ‘আমরা এসে দেখি আগুন জ্বলছে। দ্রুতগতিতে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।’

কোতয়ালি থানার ওসি জানান, নিহত বিজিবি সদস্য মেহেদী হাসান চুয়াডাঙ্গায় কর্মরত ছিলেন। তার পরিবারকে দুর্ঘটনার সংবাদ জানানো হয়েছে।

তিনি আরও জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি