সেন্টমার্টিনে ভেসে এলো বিদেশি বার্জ

টেকনাফ প্রতিনিধি 
২৪ অক্টোবর ২০২২, ১৬:০৩আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৭:১১

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে একটি মালবাহী বিদেশি বার্জ ভেসে এসেছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বার্জটি ভেসে আসে।

দ্বীপের বাসিন্দারা জানান, বার্জটিতে অনেক কন্টেইনার এবং অন্যান্য মালামাল রয়েছে। তবে সেটি কোথা থেকে এসেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।

সেন্টমার্টিনের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, ‘সাগরে ভেসে একটি বড় বার্জ ছেঁড়া দ্বীপে এসেছে। এ ছাড়া সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো বাতাসে গাছপালা পড়ে গেছে এবং ঘরবাড়ির টিন ও চাল উড়ে গেছে। আমরা বিশেষ করে, দ্বীপের তীরে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করছি।’

তিনি জানান, ভেসে আসা বার্জটির বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সাগরে ভেসে একটি বিদেশি বার্জ আসার খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’ 

/এমএএ/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি