চট্টগ্রামে প্রস্তুত আশ্রয় কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ অক্টোবর ২০২২, ১৭:২৪আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৭:২৪

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় এবং ক্ষয়ক্ষতি রোধে চট্টগ্রামের ১৫টি উপজেলায় ৫১১টি আশ্রয় কেন্দ্র, এক হাজার ৪৪০টি বিদ্যালয়, নয়টি মুজিব কিল্লা এবং আশেপাশের ভবন প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকাগুলো থেকে প্রায় চার লাখ লোককে এসব আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হবে।

প্রস্তুত থাকবে ১৪ হাজার স্বেচ্ছাসেবক। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার ও ওষুধ পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে মানুষকে আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে মাইকিং চালু রাখতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য কোস্টগার্ডকে তাদের বোটগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। সাগরে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোর নিরাপদ অবস্থানে থাকার বিষয়টি তদারকি করতেও বলা হয়েছে। দুর্যোগে হতাহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়।’

এদিকে, ত্রাণ মন্ত্রণালয় থেকে ২৫ মেট্রিক টন চাল, ৫ লাখ নগদ টাকা, ১০০০ প্যাকেট শুকনো খাবার,  ৭০০ কার্টুন বিস্কুট, ৫০০ কেক দেওয়ার ঘোষণা করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম