ডুবে যাওয়া ড্রেজার থেকে আরও ২ লাশ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ০৯:২২আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৯:২৭

বঙ্গোপসাগরের মীরসরাই উপকূলে ডুবে যাওয়া ড্রেজার সৈকত-২-এর ভেতর থেকে আলম সরদার (৬০) এবং শাহিন মোল্লা (৪৫) নামে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় আলম সরদার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শাহিন মোল্লার লাশ ড্রেজারের ভেতর মাটিচাপা পড়া অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল।

ড্রেজার ডুবে ৮ শ্রমিকের মৃত্যু, চর জৈনকাঠি গ্রামজুড়ে আহাজারি

আমল সরদার পটুয়াখালী জেলার পটুয়াখালী উপজেলার নুরু সরদারের ছেলে। শাহিন মোল্লা একই উপজেলার আনিস মোল্লার বড় ছেলে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘বুধবার রাতে আলম সরদার এবং বৃহস্পতিবার সকালে শাহিন মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ড্রেজার ডুবির ঘটনায় ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুই জনের লাশ উদ্ধার করার জন্য উদ্ধার অভিযান অব্যাহত আছে।’

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে মীরসরাই উপকূলে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও দুই জনের লাশ উদ্ধার করা যায়নি। ড্রেজারটি উল্টে এক-চতুর্থাংশ মাটির ভেতর ডুকে যাওয়ায় জোয়ারের পানিতে বালু ঢুকে দুটি কম্পার্টমেন্ট ভরাট হয়ে গেছে। এজন সেটি বলগেট ও সী ট্রাক দিয়ে টেনে সাগরের কিনারে আনা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল ড্রেজারের ভেতরের কম্পার্টমেন্টে প্রবেশ করতে পারছে না, তাই উদ্ধার অভিযানে সময় লাগছে বেশি। ড্রেজারটি উদ্ধার ও নিখোঁজ শ্রমিকদের সন্ধানে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল, উপজেলা প্রশাসন, মীরসরাই থানা পুলিশ কাজ করছে।

মীরসরাইয়ে ড্রেজারডুবি, আরও ৩ জনের লাশ উদ্ধার

/এমএএ/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতজ্বলে-পুড়ে খাক ৫১৮ একর জমির ধান, ক্ষতি ১০ কোটি
সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পল্লী বিদ্যুতের ক্ষতি ১৮ কোটি টাকা
সর্বশেষ খবর
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার