ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৩:৩৩আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৩:৪৪

কুমিল্লার মুরাদনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে প্রায় একঘণ্টা ধরে ওই সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

নিহত সাদিয়া স্থানীয় গোমতা এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

সড়ক অবরোধ ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাসের যাত্রী নোমান বিন আশ্রাফ বলেন, ‘ঢাকা থেকে কুমিল্লার দিকে ফিরছিলাম। মেয়েটা রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক তাকে চাপা দেয়। তার মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে যায়। এরপর আমাদের বাসসহ সব গাড়ি বন্ধ করে দেয় স্থানীয়রা। এখনও বিক্ষোভ চলছে।’

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, ‘ঘটনার পর থেকে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। মহাসড়ক থেকে মানুষকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকটি আমাদের হেফাজতে আছে।’

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম