মুখোশধারী দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

নোয়াখালী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ১২:০৩আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১২:০৩

নোয়াখালীর পৌরসভার মাইজদীতে মুখোশধারী দুর্বৃত্তের ছুরিকাঘাতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১১) আহত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘স্কুল ছুটি হওয়ার পর প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার পথে  মোটরসাইকেলে মুখোশধারী বখাটে আমার মেয়ের হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. নাহিদ হাসান বলেন, ‘মেয়েটির বাঁ হাতের কব্জিতে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তার হাতে চারটি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের