বাসের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি নিহত

গাজীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ১০:৩০আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১০:৩০

ঢাকার ধামরাইয়ে কারখানায় যাওয়ার পথে বাসের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি নিহত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বালিথা এলাকায় কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– ইসরাফিল ও স্বপ্না বেগম। তারা ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা। স্থানীয় গ্রাফিক্স ডিজাইন কারখানার অপারেটর পদে চাকরি করতেন তারা। 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, পোশাক শ্রমিক দম্পতি বাইসাইকেলে করে তাদের কর্মস্থল গ্রাফিক্স ডিজাইন কারখানায় কাজে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টায় ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির বাস তাদের ধাক্কা দেয়। এ সময় তারা সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা দ্রুতগতির অপর একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের