বরিশাল-ভোলা লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ১৪:২১আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৪:২১

এবার বন্ধ হলো বরিশাল-ভোলা অভ্যন্তরীণ রুটে চলাচল করা ১৩টি লঞ্চ। এ ছাড়া ভোলা থেকে বন্ধ করা হয়েছে স্পিডবোটের চলাচলও। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে, আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির মহাসমাবেশে বাধা সৃষ্টির জন্যই লঞ্চ-স্পিডবোট বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটি নেতাকর্মীরা।

জানা গেছে, বুধবার রাতে ভোলা লঞ্চঘাটে নোঙর করা বরিশালগামী আওলাদ লঞ্চে কে বা কারা হামলা চালিয়েছে। হামলাকারীদের বিচারের দাবিতে আজ সকাল থেকে বরিশাল-ভোলা রুটের ১৩টি লঞ্চের চলাচল বন্ধ করে দেয় অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতি। বরিশাল ও ভোলা উভয় প্রান্ত থেকে লঞ্চের চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরবর্তী সময়ে বিকল্প হিসেবে স্পিডবোট ঘাটে গিয়েও পড়েন বিপাকে। সেখানে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে স্পিডবোট ছেড়ে গেলেও ভাড়া দিতে হচ্ছে উভয় দিকের। কারণ ভোলা থেকে কোনও যাত্রী পাচ্ছে না বরিশালগামী স্পিডবোটগুলো। তাদের খালি স্পিডবোট নিয়ে বরিশালে আসতে হচ্ছে।

এ বিষয়ে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী লঞ্চ মালিক সমিতির কোনও নেতা কথা বলতে রাজি হননি।  

নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে তাকে কিছুই জানানো হয়নি। তবে তিনি বিষয়টি জানার চেষ্টা করছেন।’ যত দ্রুত সম্ভব বিষয়টি মীমাংসা করে লঞ্চগুলো চলাচলের ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।

বিএনপির বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হাসান বলেন, ‘গণসমাবেশের এক মাস আগেই যাত্রীবাহী বাসের চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর থ্রিহুইলার বন্ধের ঘোষণা আসে। এখন অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হলো। আমরা আগে থেকে এ বিষয়গুলোকে মাথায় রেখেই গণসমাবেশের ঘোষণা দিয়েছি। ঘোষণার পর থেকেই আমাদের নেতাকর্মী ও সমর্থকরা বরিশাল নগরীতে আসছেন। আগামী ৫ নভেম্বর দেশের সর্ববৃহৎ সমাবেশ হবে বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান)।’

এদিকে গত ২৬ অক্টোবর পাঁচ দফা দাবি বাস্তবায়নে আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সব ধরনের যাত্রীবাহী বাসের চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস মালিক গ্রুপ। ৩১ নভেম্বর রাতে মহাসড়কে নির্বিঘ্নে থ্রি-হুইলার চলাচলের দাবিতে ৪ ও ৫ নভেম্বর বরিশাল জেলায় সব ধরনের থ্রি-হুইলার বন্ধের ঘোষণা দেয় মালিক ও শ্রমিক ইউনিয়ন।

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম