দুগ্ধপোষ্য সন্তান কেন্দ্রে, পরীক্ষা দিচ্ছে বাল্যবিয়ের শিকার ২ শিক্ষার্থী

খুলনা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ০৯:৩৩আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৯:৩৩

খুলনার ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে দুটি দুধের শিশুকে স্বজনদের কাছে রেখে পরীক্ষা দিচ্ছে বাল্যবিয়ের শিকার দুই শিক্ষার্থী। একজনের নাম মীম খাতুন ও অপরজন সোমা আক্তার। তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মা হয়েছে। রবিবার পরীক্ষা কেন্দ্রে এমনই চিত্র দেখা যায়।

ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজ কেন্দ্রের ফটকে ১০ দিন বয়সের এক শিশুকে নিয়ে অপেক্ষা করছেন নানি। মা মিম খাতুন পরীক্ষা কেন্দ্রে। ডুমুরিয়া কলেজের শিক্ষার্থী মিমের বিয়ে হয়েছে ২০২০ সালের ২০ নভেম্বর। স্বামী একই উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বাসিন্দা। একটি কোম্পানিতে চাকরি করেন। ফটকের পাশেই আট মাস বয়সী আরেক শিশুকে দেখা যায়। তাকে খালা কোলে নিয়ে অপেক্ষা করছেন।

অন্যদিকে, মা সোমা খাতুন ব্যস্ত রয়েছেন পরীক্ষার হলে। সে চুকনগর মডেল মহিলা কলেজের ছাত্রী। তারও বিয়ে হয়েছে ২০২০ সালে। স্বামী মফিজুল ইসলাম উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বাসিন্দা।

বয়স হওয়ার আগে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়ে মিমের মা বলেন, ‘আমার একই রকমের দুটি মেয়ে ছিল, তাই একটাকে এসএসসি পরীক্ষার পর বিয়ে দিয়েছি। তা ছাড়া ছেলে পক্ষের আগ্রহ ছিল তাই আর দেরি করিনি।’ তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে পরীক্ষা কেন্দ্রে ওর মায়ের কাছ থেকে দুধ খাওয়াইয়া নিয়ে আসছি।’

নাম প্রকাশ না করার শর্তে আট মাস বয়সী শিশুকে নিয়ে অপেক্ষা করা এক নারী বলেন, ‘চুকনগর মহিলা কলেজের শিক্ষার্থী সোমা খাতুন তার বোন। এবার এইচএসসি পরীক্ষায় সে অংশগ্রহণ করছে। সোমার ছোট বাচ্চাকে নিয়ে তিনি এখানে অপেক্ষা করছেন।’

চুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মনিরুল ইসলাম ব্রাউন বলেন, ‘বয়স হওয়ার আগে বিয়ে হওয়াটা অত্যন্ত দুঃখজনক। পরীক্ষা শুরু হওয়ার পর জানতে পারলাম ১০ দিন এবং আট মাস বয়সী দুই শিশুর মা পরীক্ষা দিচ্ছে। মানবিক কারণে আগামী দিন থেকে একটা রুমের ব্যবস্থা করে দেবো। যাতে শিশু দুটি ঘুমাতে পারে বা তাদের অভিভাবকরা শিশুদের নিয়ে বসতে পারেন।’

কর্তব্যরত শিক্ষকরা জানান, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তাদের ওই সময়ে বিয়ে হয়েছে। তাদের অনেকের কোলজুড়ে সন্তান এসেছে। এজন্য বিশেষ করে অভিভাবক ও কাজিরা দায়ী বলে জানান তারা।

ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস বলেন, ‘বিভিন্ন কারণে বয়স হওয়ার আগে নারী শিক্ষার্থীদের অভিভাবকরা বিয়ে দিয়ে দেন। তবে আমরা অভিভাবকদের সব সময় সচেতন করে আসছি। এটা চলমান প্রক্রিয়া। আমরা বেশি বেশি করে সচেতন করবো, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

প্রসঙ্গত, বাল্যবিয়ে হলো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিয়ে। বাংলাদেশে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স ১৮ এবং ছেলেদের ২১ বছর। এর আগে বিয়ে করলে সেটি বাল্যবিয়ে বলে গণ্য হবে।

বাল্যবিয়ে করার শাস্তি

এই আইনের ৭ ধারায় বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক কোনও নারী বা পুরুষ বাল্যবিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। তার জন্য দুই বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে উভয় দণ্ড পেলে অর্থদণ্ড অনাদায়ে তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।

এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক কোনও নারী বা পুরুষ বাল্যবিয়ে করলে এক মাসের আটকাদেশ কিংবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় ধরনের শাস্তি পাবেন।

বাল্যবিয়ে সংশ্লিষ্ট বাবা-মাসহ অন্যান্য অভিভাবকের শাস্তি

আইনের ৮ ধারায় বলা হয়েছে, বাবা-মা অভিভাবক অথবা অন্য কোনও ব্যক্তি, আইনগতভাবে বা আইনবহির্ভূতভাবে কোনও অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর কর্তৃত্ব সম্পন্ন হয়ে বাল্যবিয়ে সম্পন্ন করলে অথবা করার অনুমতি বা নির্দেশ দিলে অথবা নিজেদের অবহেলার কারণে বিয়ে বন্ধ করতে ব্যর্থ হলে এটি অপরাধ হিসেবে গণ্য হবে। তার জন্য তিনি দুই বছর অথবা ন্যূনতম ছয় মাস কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে উভয় দণ্ড পেলে অর্থদণ্ড অনাদায়ে তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।

 

/এমএএ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী