টাঙ্গাইলে আসছেন ওবায়দুল কাদের

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ১৩:২৭আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৩:৩০

জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে হেলিকপ্টারে টাঙ্গাইলে আসছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৭ নভেম্বর) দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন। মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্মেলনটি জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসমাবেশে পরিণত হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। সম্মেলনস্থল টাঙ্গাইল স্টেডিয়াম থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও বঙ্গবন্ধুসহ বিভিন্ন নেতার নামে তোরণ করা হয়েছে।

ওবায়দুল কাদেরের একান্ত সচিব গৌতম চন্দ্র পাল চিঠির মাধ্যমে জানান, সম্মেলনে যোগ দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন। আড়াইটায় টাঙ্গাইল সার্কিট হাউজ সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে সেখানে যাত্রাবিরতি করবেন। এরপর ৩টায় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেবেন। বিকাল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

জেলা ও উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা জানিয়েছেন, বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক এবং বর্তমান সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি নিজ নিজ পদে বহাল থাকতে পারেন। একই রকম আভাস মিলেছে কেন্দ্রীয় নেতাদের তরফ থেকেও। সভাপতি পদে বর্তমান সভাপতি ফারুক একক প্রার্থী।  তবে সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতিসহ বেশ কয়েক জন প্রার্থী রয়েছেন।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি। সম্মেলনে আওয়ামী লীগের শীর্ষ পদে থাকা নেতাদের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৮ অক্টোবর সম্মেলনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সভাপতি এবং জোয়াহেরুল ইসলাম এমপি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি