নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের ২ আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২২, ০৯:৪১আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৯:৪১

গাইবান্ধার সাঘাটায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নূরে আলম ও রনি মিয়া নামে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর হয়েছেন আবুল হোসেন নামে এক পথচারী। বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাঘাটা উপজেলার কচুয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সাঘাটা উপজেলার কচুয়া হাটগ্রামের আব্দুর রহিমের ছেলে নূরে আলম এবং ছাট যোগীপাড়া গ্রামের আব্দুস সালাম বাবুর ছেলে রনি মিয়া। তারা প্রাণ আরএফএল গ্রুপের ডিলারশিপের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে কচুয়া বাজার থেকে ভরতখালি যাচ্ছিলেন নূরে আলম ও রনি মিয়া। সে সময় কচুয়া বাজারের সিএনজি স্ট্যান্ডের কাছাকাছি এলাকায় আবুল হোসেন নামে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। মোটরসাইকেল চালক ওই পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে ছিটকে রাস্তার উল্টোপাশে পড়েন।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নূরে আলম ঘটনাস্থলেই ও রনি মিয়াকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ছাড়া গুরুতর আহত পথচারী আবুল হোসেনকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আবুল হোসেনকে উদ্ধার করা হয়। এ ছাড়া নিহত দুই জনের মরদেহ শনাক্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী